উত্তরদিনাজপুর

৭ দিন ধরে নিখোঁজ থাকার পর ভুট্টাখেতে মাটির নীচ থেকে উদ্ধার ৬বছরের শিশুকন্যার দেহ

সাতদিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার বাড়ি থেকে কিছুটা দূরে ভুট্টাখেতে মাটির নীচ থেকে উদ্ধার হলো প্রথম শ্রেনীর এক ছাত্রীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার ভোপলা গ্রামে। ছয় বছরের ওই শিশুকন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে করনদিঘীর ভোপলা গ্রামে। মৃত শিশুকন্যার নাম শিলি খাতুন (৬)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

        করনদিঘী থানার ভোপলা গ্রামের বাসিন্দা কেরামত আলির শিশুকন্যা শিলি খাতুন গত সাতদিন ধরে নিখোঁজ ছিল। সোমবার ওই গ্রামের এক বাসিন্দা তার ভুট্টা খেতে জল দিতে গেলে জমিতে মাটির মধ্যে একটি ছোট্ট হাত দেখতে পেয়ে খবর দেন করনদিঘী থানায়। এরপর পুলিশ এসে মাটি খুঁড়ে এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নিখোঁজ শিলি খাতুনের পরিবারের লোকজন। তারা সনাক্ত করেন তাদের সেটি তাদের শিশুকন্যা। 

        করনদিঘী থানার আইসি পরিমল সাহা জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারন সম্পর্কে বলা যাবে। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

        মৃতা শিশুকন্যার মামা নিয়াজুদ্দিন জানিয়েছেন কেউ বা কারা খুন করে মাটিতে পুঁতে দিয়েছে শিশুটিকে। রসাখোয়া ২ নং গ্রামপঞ্চাতের সদস্য মকবুল হোসেন অভিযোগ করে বলেন ধর্ষন করে খুন করা হয়েছে ওই শিশুকন্যাটিকে। এর সঠিক তদন্তের দাবি করছি আমরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/HwmN7m2ZgVc